অনুভূতি
আলহামদুলিল্লাহ। দ্বীন প্রচারের এমন একটা প্লাটফর্মের অপেক্ষায় ছিলাম দীর্ঘদিন। আল্লাহ তাআলা এই প্লাটফর্ম কে কবুল করুন। আমীন
জ্ঞান ভাগাভাগি করুন, আলোচনায় অংশ নিন এবং একসাথে শিখুন
হাসবী
আলহামদুলিল্লাহ। দ্বীন প্রচারের এমন একটা প্লাটফর্মের অপেক্ষায় ছিলাম দীর্ঘদিন। আল্লাহ তাআলা এই প্লাটফর্ম কে কবুল করুন। আমীন
আসসালামু আলাইকুম
জেনারেল লাইনের ছাত্ররা কি হাদিসের কিতাবের তর্জমা পড়তে পারবে?
উত্তর:
অবশ্যই পড়তে পারবে। এ প্রশ্ন কেনো? অনুবাদ তো ঐ সকল মুসলিমকে লক্ষ্য করেই করা হয়েছে, যারা সরাসরি আরবি থেকে উপকৃত হতে পারে না।
কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় মনে রাখা জরুরী: শুধুমাত্র কুরআন ও হাদিসের অনুবাদ পড়ার মাধ্যমেই একজন মানুষ আলেম হয়ে যায় না।
সাহাবা তাবেয়ীন তাবে তাবেঈন এবং পরবর্তী আলেমদের বড় একটি অংশই আরবি ভাষাভাষী হওয়া সত্ত্বেও তারা কিন্তু হাদিসের কিতাব কিংবা কুরআন নিয়ে ঘরে বসে থাকেননি। একাকী পড়াশোনা করেননি, বরং আলেম হওয়ার জন্য উস্তাদের শরণাপন্ন হয়েছেন। উস্তাদের সুহবতে থেকে দীর্ঘ সময় নিয়ে নিয়ম তান্ত্রিক পড়াশোনা করেছেন।
এভাবেই অসংখ্য উস্তাদের সোহবতে থেকে তারা এক পর্যায়ে আলেম হয়েছেন।
আর সে যুগের আলেমগণ সাধারণ জনগণকে লক্ষ্য করে কোরআন ও হাদিস সংশ্লিষ্ট বিভিন্ন কিতাব রচনা করেছেন যাতে করে সেগুলোর মাধ্যমে সাধারণ মানুষ নিজেদের জীবনকে কোরআন ও সুন্নাহর আলোয় আলোকিত করতে পারেন।
কুরআন সুন্নাহর অনুবাদ আমরা পড়ব, আমাদের জীবনকে কুরআন সুন্নাহর আলোতে আলোকিত করার উদ্দেশ্যে। এছাড়া বিস্তারিত জ্ঞান অর্জনেও কোন দোষ নেই। বরং পড়াটাই কাম্য, এবং এটা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু স্বাভাবিক পড়াশোনা কিংবা বিস্তৃত পড়াশোনা এই উভয় ক্ষেত্রেই তিনটি বিষয় পালন করা খুব খুবই গুরুত্বপূর্ণ।
১, নির্ভরযোগ্য কোন আলেমের তত্ত্বাবধানে পড়া।
২, পর্যাক্রম রক্ষা করে পড়াশোনা করা।
৩, এ পর্যায়ের পড়াশোনাকে কোনোভাবেই নিয়মতান্ত্রিক আলেম হওয়ার বিকল্প মনে না করা।
প্রথম বিষয়টি যথাযথভাবে রক্ষা করা হলে দ্বিতীয় ও তৃতীয় বিষয়টি রক্ষা করা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।
নির্ভরযোগ্য আলেমের সাথে পরামর্শ করে পড়াশোনা করা:
পড়াশোনা করার ক্ষেত্রে কোন বই ও কোন বিষয় আমার জন্য জরুরী তা সর্বাগ্রে জেনে নেওয়া। এরপর ঐ বিষয়ের নির্ভরযোগ্য যে বইগুলো রয়েছে সেগুলো লিস্ট করে পর্যায়ক্রমে পড়তে থাকা।
আমার পড়াশোনায় যে সকল প্রশ্ন আসবে, উত্থাপিত হবে সেগুলোর সমাধান তার কাছ থেকে নিয়ে নেওয়া।
আবারো বলছি, পড়াশোনা করা জরুরি, পড়াশোনা নিষিদ্ধ হওয়ার প্রশ্নই আসে না। কিন্তু জরুরি হলো নিয়ম মেনে নিয়মতান্ত্রিক পড়াশোনা করা।
পড়াশোনার ক্ষেত্রে অবশ্য অবশ্যই নির্ভরযোগ্য আলেমের পরামর্শ গ্রহণ করা। পর্যায়ক্রম রক্ষা করা।
হাসবী
হাসবী, হাসবী আল্লাহ। সুবিশাল স্বপ্নমালার সদ্য অংকুরিত একটি চারা। উদ্যমী কিছু তরুণের আকাশ ছোঁয়া হিম্মতের বহিঃপ্রকাশ। গন্তব্য যার সীমানাহীন। স্বপ্নের সারথী বন্ধুবর ইজহারুল ইসলাম আল কাউসারী। আল্লাহ তাআলার অশেষ রহমত কামনা করি সফলতার।
হাসবী
হাসবী একাডেমীকে ধন্যবাদ এমন একটা সুন্দর প্লাটফর্ম তৈরী করার জন্য। আশা করি এখানে বাংলাদশের সম্মানিত আলেম ওলামাগন হাফেজ, কারী, মাওলানা মুফতি ও তালেবুল ইলম সবাই কে দেখতে পাব। এবং সবার বিভিন্ন বিষয়ের উপর লেখা ব্লগ এবং বিডিও দেখতে পাব। ইনশাআল্লাহ
হাসবী
যারা নতুন জয়েন করছেন, নিয়মিত ব্লগ লিখুন। ভিডিও অ্যাড করুন। আমরা চাই হাসবী একাডেমী আমাদের সবার নির্ভরযোগ্য একটি প্ল্যাটফর্ম হয়ে ওঠুক। সবার সহয়োগিতা ও আন্তরিকতায় আমরা খুব শীঘ্রই ইনশা আল্লাহ ভালো কিছু উপহার দিতে পারব বলে আশাবাদী।
© COPYRIGHT 2021 - Hasbi Academy - We Love Our Students